1. live@amadernotundesh.com : - : -
  2. info@www.amadernotundesh.com : - :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোতালেব কমিশনার সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা রুবেল হায়দার সোনারগাঁবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পৌরসভা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন সোনারগাঁবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন এডভোকেট দিপু আহমেদ সোনারগাঁ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সাদিকুর রহমান সেন্টু সোনারগাঁ পৌরবাসীসহ দেশ-বিদেশের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আল আমিন মোঃ আলমগীর মেম্বার সোনারগাঁ ও বৈদ্যের বাজার ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সোনারগাঁয়ে নিজস্ব অর্থায়নে সাড়ে তিন হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন মামুন চেয়ারম্যান ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ পৌরবাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা হযরত আলী রানা সোনারগাঁ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সালেহ মুছা

সোনারগাঁ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সাদিকুর রহমান সেন্টু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোাঃ মোক্তার হোসাইন (নারায়ণগঞ্জ)প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলনের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নেয়।
তিনি আরও বলেন, ঈদুল ফিতর আমাদের ধৈর্য, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। তাই ঈদের এই পবিত্র দিনে সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হতে হবে। বিশেষ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই হওয়া উচিত আমাদের সবার দায়িত্ব।

সাদিকুর রহমান সেন্টু সোনারগাঁ পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন।

সবশেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, পবিত্র ঈদুল ফিতর যেন সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। একই সঙ্গে তিনি সোনারগাঁ পৌরবাসীসহ দেশ-বিদেশে থাকা সকল মুসলমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং সবার কাছে নিজের জন্য দোয়া প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট