
মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১নং ওয়ার্ডের সাবেক সফল ও জনপ্রিয় মেম্বার মরহুম মোতালেব হোসেন মেম্বারের সুযোগ্য উত্তরসূরি মোঃ রাসেল মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দ—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব। তাই সবাইকে সামর্থ্য অনুযায়ী একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
মোঃ রাসেল মিয়া মরহুম মোতালেব হোসেন মেম্বারের আদর্শ অনুসরণ করে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বৈদ্যের বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সবশেষে তিনি বৈদ্যের বাজার ইউনিয়নসহ দেশ ও প্রবাসে থাকা সকল মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।